22 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামে লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে লোহাবোঝাই লরির ধাক্কায় মো. হাবিবুর রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঝর্নাপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টায় ডবলমুরিং থানার সামনে ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রব্বানী অপু বলেন, ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন হাবিব নামে ওই শিক্ষার্থী । দুপুর দেড়টার দিকে থানার সামনে ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় লরি জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহত অবস্থায় এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা