28 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ফের রিমান্ডে

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ফের রিমান্ডে

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ফের রিমান্ডে

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ এপ্রিল) তাকে ২০১৩ সালের ৫ মে ঘটনায় পল্টন থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরির আদালতে হাজির করে পুলিশ।এসময় তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে ঘটনায় করা মতিঝিল থানায় ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা দুটি মামলায় দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।আদালত উভয় পক্ষের শুনানি শেষ পল্টন থানায় করা মামলায় চার দিন ও মতিঝিল থানায় করা মামলায় তিন দিন করে মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। তারপর দিন (১৮ এপ্রিল)ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে হাজির করে পুলিশ। এসময় ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে