21 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ড্রয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পেল বাংলাদেশ

ড্রয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পেল বাংলাদেশ

তাসকিনের জোড়া আঘাত,শ্রীলংকার লিড

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের দেখা পাচ্ছিল না বাংলাদেশ দল। অবশেষে সেই খরা ঘুঁচলো। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ভারতের পয়েন্ট ৫২০ ও কিউইদের ৪২০।

ম্যাচ ড্র হওয়ার ফলে সমান ২০ পয়েন্ট যোগ হয়েছে শ্রীলঙ্কা দলেরও। বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকা লঙ্কানদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪০ এ।

ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল। পরে কম যায়নি লঙ্কানরাও। সফরকারীদের থেকে ১০১ রানে এগিয়ে থেকে ৬৪৮ রানে ইনিংস ছাড়ে স্বাগতিকরা। পরে শেষ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

পুরো সেশন খেলে ১০০ রান তুলে চা বিরতিতে যায় টাইগাররা। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ফলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু