27 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।  মঙ্গলবার( ২৬ মার্চ )কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরবর্তীতে বড়ইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড, বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব থেকে দেশের উন্নয়ন নিয়ে আলোচনা এবং পুরস্কার বিতরণ করা  হয়।

সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ দিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালামসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক এবং নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ