25 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বৈষম্যের কারণে সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না: ইনু

বৈষম্যের কারণে সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না: ইনু

হাসানুল হক ইনু

বিএনএ,সাভার: বৈষম্যের কারণে এখনো সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রোববার (২৬ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে জাসদ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসানুল হক ইনু বলেন, আমরা সব সমস্যার সমাধান করতে পারব, যদি দেশটা টিকে থাকে। আর তার জন্য সাংবিধানিক ধারা রক্ষা করতে হবে। রাজনৈতিক কর্তব্য পালন করার পাশাপাশি অন্য সকল সমস্যা আমরা মোকাবিলা করবো।

তিনি বলেন, বৈষম্য আছে, লিঙ্গ বৈষম্য রয়েছে। এখনো সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না, আছে সাম্প্রদায়িক ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা। তারপরও বাংলাদেশ পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে।

তিনি আরও বলেন, ৫২ বছর হয়ে গেল, সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন। তবে এখনো অপ্রাপ্তি আছে, অনেক বৈষম্য আছে। এগুলো দূর করতে হবে।

জাসদ সভাপতি ইনু বলেন, স্বাধীনতার এই অর্জনকে সামনে নিয়েও অপ্রাপ্তি আছে। যেমন বৈষম্য, লুটপাট, দুর্নীতি, দলবাজি, এই সবকিছুই আমরা মোকাবিলা করব সাংবিধানিকভাবে, রাজনৈতিক পথে।

এ সময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন