22 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের ইফতার মাহফিলও বাতিল

পুলিশের ইফতার মাহফিলও বাতিল

পুলিশের ইফতার মাহফিলও বাতিল

বিএনএ: আগামী ২৯ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করার কথা জানিয়েছিল বাংলাদেশ পুলিশ। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে এ মাহফিল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা বাতিল করেছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (২৫ মার্চ) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছ্রতাসাধন নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে জানান, রমজানে গণভবনে কোনো ইফতার আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন তিনি। সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কারণ হিসেবে হাসান জাহিদ তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনেও সেটারই প্রয়োগের অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।

এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতাকর্মীদেরও ইফতার মাহফিল না করার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি ইফতার মাহফিল না করে কষ্টে দিনাতিপাত করা গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু