31 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বিএনএ, সাভার : মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।এসময় দেশ ও জাতির কল্যাণের জন্য মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সারা বাংলাদেশকে এবং বিএনপি নেতাদের জিম্মি করে রাখা হয়েছে। সাধারণ মানুষ আজ স্বাধীন ভাবে উদযাপন করতে পারছে না। আজ বিদেশি রাষ্ট্র প্রধান এসেছেন তাকে আমরা সম্মানিত করতে চাই। কিন্তু তাদের নিরাপত্ত দিতে গিয়ে আজ সবাইকে ঘরের ভেতর বন্দি করে রাখবে। এর নাম স্বাধীনতা নয়।

বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবু হাসমত বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপন করার কথা ছিলো তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে। কিন্তু তাদেরকে ছাড়াই আমরা উদযাপন করতে যাচ্ছি।এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ইমরান খান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী