24 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্বর্ণের দাম কমলো

স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে

বিএনএ, ঢাকা : তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত স্বর্ণের দাম কমলো। এবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৯৬ টাকা। সোমবার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সর্বশেষ ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল বাজুস। তখন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ভরিতে ৯২ হাজার ২৬৩ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপা আগের দামেই বিক্রি হবে। বাজুস জানায়, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে