31 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মিরপুরে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে মৃত্যু

বিএনএ,ঢাকা: রাজধানীর মিরপুর বড়বাগে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহিম (১৮) ও মো. রায়হান (১৯)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-২ নম্বর বড়বাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের বাহিরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন শ্রমিকরা।এসময় মাচান ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

বিএনএ/ আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!