31 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিএনএ: ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি লিখেছেন সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব।

রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি লিখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রয়াত দুরন্ত বিপ্লব।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!