34.4 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মনির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে । যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি সিটি মিল ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। পরে তার শরীরের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

নিহত মনির সরদার মাদারীপুর জেলার কালিয়াকৈর থানার উত্তর আন্ধারচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বারেক ম্যানশনে ভাড়া থাকতেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী