29 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ১৫১ রানেই গুটিয়ে গেল আইরিশরা

১৫১ রানেই গুটিয়ে গেল আইরিশরা

জয়ের পথে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে প্রথম অনানুষ্ঠানিক টেস্টের প্রথম ইনিংসে  স্পিনার তানভীরের ঘূর্ণিতে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ১৫১ রানেই গুটিয়ে গেল সফরকারী আইরিশরা। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচটি শুরু হয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৭ ওভার ব্যাট করে ১৫১ রানে গুটিয়ে যায় আইরিশরা। দলীয় ৩৪ রানে ওপেনার জেমস ম্যাককালামের উইকেট হারায় আইরিশরা। খানিকবাদেই ফিরেছেন আরেক ওপেনার জেরেমি ললর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা। সফরকারি দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটি ছিল কুর্তিস ক্যাম্ফারের। ৯২ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান করেন তিনি। তানভীর একাই নেন ৫ উইকেট।

আইরিশদের করা ১৫১ রানের জবাবে খেলতে নেমে দিন শেষে বাংলাদেশ ইমাজিং দলের সংগ্রহ ১ উইকেটে ৮১ রান। ৪১ করে সাজঘরে ফিরেছেন তানজিদ। সাইফ ২২ আর জয় ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত