বিএনএ, বিশ্বডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। ওয়াশিংটন যেকোনও সময় তেহরানের ওপর হামলা চালাতে পারে। একই সঙ্গে তেহরানের সঙ্গে একটি বড় ও সুন্দর চুক্তি হওয়ার সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি।
গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি, হয়তো রোববারই হতে পারে’।
ট্রাম্প আরও জানান, ইরান চাইলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তার ভাষ্য, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো তারা কি চুক্তি টিকিয়ে রাখবে?’
তিনি বলেন, আমাকে বিষয়টি শেষ করে দিতে হতে পারে, অথবা হয়তো তারা একটি চুক্তি করবে। তবে আমি নিশ্চিত নই। যেকোনও উপায়েই হোক, আমরাই জিতবো।
ট্রাম্পের দাবি, তার মূল লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাতে রূপ নেয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি চূড়ান্ত করার সমঝোতা হলেও এই সংকট এখনও অমীমাংসিতই রয়েছে। (সূত্র: আল জাজিরা)
বিএনএ/শাম্মী
![]()

