28 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

নেত্রকোনায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, পুলিশসহ নিহত ২


বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনায় প্রাইভেটকার ও  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও ৬ জন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান  গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু