27.5 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

বোয়ালখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে আবাদি জমির মাটি কাটায় জাবেদ হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, জমির টপসয়েল কর্তন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জাবেদ হোসেনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলার জোট পুকুর পাড় ও সদরে যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন এবং স্থানীয় সরকার পৌরসভা আইনে ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?