31 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

ঢাকায় এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি বাংলাদেশে আসেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হয় তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। এতে অংশ নিতেই ঢাকায় আসেন অভিনেত্রী।

নিজের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে এসে সময়টা যে দারুণ উপভোগ করেছেন শ্রীলেখা সেটি জানিয়েছেন নানানভাবে। বিশেষ করে বন্ধু, বাংলাদেশের অভিনেত্রী মুক্তির সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন ওপার বাংলার তারকা।

বাংলাদেশে এসে অনেক ঘোরাফেরার পাশাপাশি প্রচুর খাওয়া-দাওয়াও যে করেছেন শ্রীলেখা সেটি আর বলার অপেক্ষা রাখে না। ঢাকায় সুস্বাদু সব খাবার খেয়ে তিন কেজি ওজন বেড়ে যাওয়ার কথাও ফাঁস করে দিলেন অভিনেত্রী। এই তিন কেজি ওজন বাড়ার জন্য শ্রীলেখা দায়ী করেছেন বন্ধু রুমানা ইসলাম মুক্তিকে।

শ্রীলেখার কথায়, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি করেছে।’

উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসেন সিনেমা নিয়ে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী