24 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় সংঘর্ষ হয় বলে জানা গেছে। নিহত সম্রাট (৩০) জেএসএসের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই পাহাড়ের গংগ্রিছড়া এলাকায় বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে জেএসএসের এক কর্মী নিহত হয়। গোলাগুলির খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথভাবে ঘটনাস্থল থেকে রাতে একজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত আছে।

এ বিষয়ে সংঘর্ষে জড়িত দু’গ্রুপের কারও মন্তব্য পাওয়া যায় নি।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে