24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বরগুনায় পর্নোগ্রাফি মামলায় ৫ কিশোরের কারাদণ্ড

বরগুনায় পর্নোগ্রাফি মামলায় ৫ কিশোরের কারাদণ্ড


বিএনএ, বরগুনা : বরগুনায় পর্নোগ্রাফি মামলায় পাঁচ কিশোরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। (২৬ বুধবার) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন (১৫) ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬), কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)।

মামলা সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আসামিরা পথেঘাটে উত্ত্যক্ত করত। মেয়েটি প্রতিবাদ করলে আসামি বিপ্লব কৌশলে ওই ছাত্রীর ছবি তুলে নেয়। পরে মেয়েটির ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। বাদী ছবিটি দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি থানায় মামলা করে।
তদন্তকারী কর্মকর্তা মো. নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় পর্নোগ্রাফি আইনে আসামিদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন,  আদালত সঠিক রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে