25 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সেই দুই বাস চালক গ্রেপ্তার

সেই দুই বাস চালক গ্রেপ্তার

সেই দুই বাস চালক গ্রেপ্তার

আজমেরী গ্লোরী পরিবহণের দুই বাসের চাপায় পড়ে মাস্ক বিক্রেতা মো. রাকিব (১৪)এর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. মনির হোসেন (২৭) এবং মো. ইমরানকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার(২৬জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব।

গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজার মোড়ে যাত্রী নিতে  প্রতিযোগিতায় লিপ্ত দুই বাসের মাঝে চাপা পড়ে  রাকিব নিহত হয়।

এ দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষে রমনা মডেল থানায় দায়েরকৃত মামলায়  র‌্যাব ৩-এর সদস্যরা মঙ্গলবার(২৫জানুয়ারি) রাতে দুই বাস চালককে গ্রেপ্তার করে। রাজধানীর পল্টন এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে পরবর্তী স্টপেজে অপেক্ষারত বেশিসংখ্যক যাত্রী নিতে দ্রুতগতিতে এক গাড়ি অপর গাড়িটিকে ওভারটেক করার সময় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মো. রাকিব মারা যায়।

বিএনএ নিউজ ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!