28 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে জিপ-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল চালকের

খাগড়াছড়িতে জিপ-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল চালকের

খাগড়াছড়িতে জিপ-অটোরিক্সা সংঘর্ষে প্রাণ গেল চালকের

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে অটোরিক্সা ও প্রাইভেট জিপের মুখোমুখি সংঘর্ষে সুশান্ত চাকমা (৫৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাইলটফার্ম বালিকা উচ্চ বিদ্যালরে সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাইভেট জিপ চালক খাগড়াছড়ির সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা আহত হন। পানছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় হতাহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহত সুশান্তের বাড়ি উপজেলার সত্যধন পাড়ায়।

ডা. রাজেন্দ্রের সহকর্মী ডা. নয়নময় ত্রিপুরা জানান, মেডিকেল ক্যাম্প শেষ করে ফেরার সময় অটোরিক্সার সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সা চালক মারা যান। এ ঘটনায় চিকিৎসক রাজেন্দ্র আহত হন। তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছ্। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত