23 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলসিরাতের জন্য দোয়া চাইলেন বুবলী

পুলসিরাতের জন্য দোয়া চাইলেন বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক: ব্যক্তিজীবনের আলোচনার মধ্যে নতুন সংবাদ দিলেন শবনম বুবলী। যুক্ত হয়েছেন নতুন ছবিতে। নাম ‘পুলসিরাত’। সম্প্রতি সামাজিকমাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।

সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। এর কাহিনি-চিত্রনাট্য সাজিয়েছেন আনন জামান। ছবিটি নিয়ে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘পুলসিরাত’ একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। তারা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগিরই প্রস্তুতি নেব।

এদিকে বুবলীর হাতে আছে ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি ছবি। ব্যস্ত আছেন ‘মায়া দ্য লাভ’ সিনেমার কাজে। ছবিটি পরিচালনা করছেন জসিম উদ্দিন জাকির। এ ছবিতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউল রোশান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী