33 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ডেঙ্গু মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০

বিএনএ, ঢাকা : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে ৬৩৩ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৬০২জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশোনের। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ