25 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর মৃত্যু

ঢাবির টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর মৃত্যু

ঢাবির টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি করছেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকর্ত্রী ইসরাত জাহান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ রোডের টিচার্স কোয়ার্টারের বাসায় থাকেন। এক বছর চার মাস ধরে সে আমার বাসায় গৃহকর্মীর হিসেবে কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবা-মা দুজনই আলাদা থাকেন।

গৃহকর্ত্রী দাবি করেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমি ও আমার স্বামী ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। তার সঙ্গে নিয়মিত কথা বলত এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো বলে জানান।

আরও পড়ুন: বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম বাংলাদেশ- রাশিয়া

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো একটি ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের