20 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাইকেল চুরির অভিযোগ, হল থেকে বহিষ্কার রাবি ছাত্রলীগ নেতা

সাইকেল চুরির অভিযোগ, হল থেকে বহিষ্কার রাবি ছাত্রলীগ নেতা


বিএনএ, রাবি: সাইকেল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মারুফকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে বিছানা-পত্রসহ বের করে দেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ।

আব্দুল্লাহ আল মারুফ বিশ্ব/ বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। সাইকেল চুরির সময় তার সঙ্গে আরিফুল ইসলাম সুমন নামের আরেক সহযোগী শিক্ষার্থী ছিলেন। তিনি ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত বুধবার বঙ্গবন্ধু হল থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলের মেইন গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করে। এতে দেখা যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলের ছাদ থেকে নিচে ফেলে সাইকেল বের করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় হলের শিক্ষার্থীরা বিকেলে তাকে আটক করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও হল কর্তৃপক্ষ ঘটনাস্থলে চলে আসার পর তাকে হল থেকে বহিষ্কার করা হয়

হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাদের দাবি মারুফ মাদকাসক্ত। ইতোপূর্বেও তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ছিল।

সাইকেল চুরির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারুফ৷ তিনি বলেন, “আমি কারও সাইকেল চুরি করিনি। বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভাইয়ের সাইকেল আমাকে দিয়ে গেছেন। সেই সাইকেলগুলো আমি নিয়েছি। কিন্তু কোন বড় ভাই জিজ্ঞাসা করলে তিনি আর কোনো প্রমাণ দেখাতে পারেননি।”

অভিযুক্ত মারুফের সঙ্গে চাইকেল চুরিতে সহযোগিতা করেন সুমন নামে এক শিক্ষার্থী। মারুফের নির্দেশে সুমন হলের চার তলার ছাদ থেকে গতকাল একটি সাইকেল ফেলেছেন। পরে মারুফ ওই সাইকেল নিয়ে বিক্রি করে দেন।

এদিকে মারুফের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট। তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে ইতোমধ্যে। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কখনো অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব কর্মকাণ্ড যেন হলে আর না ঘটে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

বিএনএ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী