26 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আশুগঞ্জে ৮৭ কেজি গাঁজাসহ  আটক ২ 

আশুগঞ্জে ৮৭ কেজি গাঁজাসহ  আটক ২ 

আশুগঞ্জে ৮৭ কেজি গাঁজাসহ  আটক ২ 

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভেটকার থেকে ৮৭ কেজি গাঁজা ও দুই বোতল হুইস্কিসহ ০২ জন সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার(২৫ নভেম্বর) বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মূলধারার বাইরে কতিপয় সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সিলেট সীমান্ত এলাকা থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকদ্রব্য নিয়মিত পাচার করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাই এর নিমিত্তে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ভৈরব ব্রিজ এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। বুধবার রাত ১১.৩০ টায় ‘‘৭১ বাংলা’’ টিভি স্টিকার লাগানো প্রাইভেটকারে সাংবাদিক পরিচয়ধারী মোঃ আমিনুল ইসলাম বুলবুল(৩৭) ও মোঃ সোহান(২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
৮৭ কেজি গাঁজা

এসময় তাদের কাছ থেকে ৮৭ কেজি গাঁজা, ২ বোতল হুইস্কি, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা এবং ০১টি প্রাইভেটকার উদ্ধার  করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ অনুমোদনহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ও হুইস্কি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএ/ গোলাম সারোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী