26 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘মা’ হবেন পরীমনি, সাধ অনুষ্ঠানে মমতাজ

‘মা’ হবেন পরীমনি, সাধ অনুষ্ঠানে মমতাজ

মমতাজ

বিএনএ বিনোদন ডেস্ক: মা হবেন পরীমনি! আয়োজন করা হবে সাধ অনুষ্ঠানের। সেই আয়োজন ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমায় গানটি ব্যবহৃত হবে বলে জানা গেছে।

এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। সিনেমাটির শুটিং শুরু হলেও পরী শুটিং করবেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় গানটি সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও আমার প্রথম কাজ। গানটি কাওয়ালি ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন!’

মূলত এই গানের মধ্য দিয়েই সিনেমার গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি। গানটির রেকর্ডিং শেষে অরণ্য আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরির পর আমরা অনুভব করি- এই গানটি তাকে ছাড়া সম্ভব নয়। গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য যথেষ্ট।’

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে এই সিনেমায়।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু