24 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

বিএনএ, নোয়াখালী : উখিয়া কুতুবপালংক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে  এলাকাবাসী। পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নূর আলম (৩০)  কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে তাকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি  জানান,রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভাসারচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সাথে দেখা করতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। যাত্রা পথে ভুলে সে সেনবাগের কানকির হাটে চলে আসে। এ সময় স্থানীয় লোকজন তাকে দেখে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এরপর সেনবাগ থানা থেকে রাত সাড়ে ৯ টার দিকে তাকে সুধারাম মডেল থানায় প্রেরণ করা হয়। পরবর্তীতে সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে