28.1 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘জেন-জি প্রজন্ম আবাবিল পাখির মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে’

‘জেন-জি প্রজন্ম আবাবিল পাখির মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছে’


বিএনএ, ঢাকা:  আমরা তাদের ‘ফার্মের মুরগি’ বলতাম, অথচ জেন জি আবাবিল পাখির মতো  স্বৈরাচারের পতন ঘটিয়েছে, শুধু বাংলাদেশেই নয়, দিল্লি পর্যন্ত  প্রভাব ফেলেছে।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমি-তে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, “আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্ন জিজ্ঞেস করার বদলে প্রভাবশালীদের মনের খুশি মতো লেখা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না। কিন্তু জেন-জি প্রজন্ম তাদের কথা সরাসরি সংলাপের মাধ্যমে বলেছে।”

চিফ প্রসিকিউটর নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের দায়িত্ব নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, পত্রিকার দায়িত্ব হলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি প্রকাশ করা, শহীদদের কথা তুলে ধরা, যাতে গুমের মতো ঘটনা আর না ঘটে। না হলে আগামীর বাংলাদেশে বাসের অধিকার থাকবে না।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ