27 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বিমানবন্দরে অগ্নিকাণ্ড, তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ দল

বিমানবন্দরে অগ্নিকাণ্ড, তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ দল


বিএনএ, ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

শনিবার (২৫ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ  কথা বলেন  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী

তিনি বলেন, প্রথমে ইংল্যান্ডকে পরে আরও তিনটি দেশ—অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেসব দেশ থেকে বিশেষজ্ঞ দল আসবে এবং তারা তদন্ত করবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

এক প্রশ্নের জবাবে মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হননি। তারা যদি ব্যর্থ হতেন তাহলে আগুন নেভালো কী করে। তারা আগুন না নেভালে তো সব জায়গায় ছড়াতো।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ