বিএনএ, চট্টগ্রাম : চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রখ্যাত আলেম হওয়া সত্ত্বেও ধর্মান্ধ ছিলেন না বরং যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক ও জনসেবক ছিলেন। দেশপ্রেমিক, উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, ত্যাগের মহিমায় ভাস্বর রাজনীতিবিদ, শিক্ষক এবং বহুদর্শী বিচক্ষণ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন ইসলামাবাদী।
মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার (২৪ অক্টোবর) তিনি এ সব কথা বলেন।
লায়ন এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী-পরিচালক মো: জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী ।
সোহেল মো: ফখরুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আজাদ খান, সৈয়দ আলা উদ্দিন, হারুন জামান, জাকের হোসেন, গাজী ইসলামাবাদী, মোহাস্মদ হাবিব উল্লাহ, ইমরান হোসেন জুয়েল, মুজিবুল হক সিদ্দীকী, হাফেজ মো: আমান উল্লাহ, অধ্যক্ষ ড: সানা উল্লাহ, আলা উদ্দীন।
বিএনএ/ ওজি
![]()

