24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা

কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।শুক্রবার বিকেলের দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার নুরুল আবছার সওদাগরের স্ত্রী রুনা আকতার ও মেয়ে জারিয়া আকতার।

বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসাইন। তিনি জানান , মা ও মেয়েকে হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মা ও মেয়ের মরদেহ বাড়ির রান্নাঘরে পড়ে রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, নুরুল আবছার সওদাগর জুমার নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী ও সন্তানের মরদেহ। তাদের মরদেহ দেখেই অজ্ঞান হয়ে পড়েন তিনি৷ বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে