30 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় ‘হামুনের’ সবশেষ পরিস্থিতি

ঘূর্ণিঝড় ‘হামুনের’ সবশেষ পরিস্থিতি

হামুন

বিএনএ ডেস্ক: দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় এলাকা অতিক্রম শেষ করেছে ঘূর্ণিঝড় হামুন। বুধবার (২৫ অক্টোবর) রাতে সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে এগিয়ে বুধবার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূল অতিক্রম শেষ করে এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের আরও ভেতরে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরেও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পূর্ব-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদীবন্দরগুলোকে তিন নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্য এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, ঘূর্ণিঝড় হামুনের বিষয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত