28 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জুটি বাঁধলেন নিশো- ফারিণ

জুটি বাঁধলেন নিশো- ফারিণ

জুটি বাঁধলেন নিশো- ফারিণ

বিএনএ, বিনোদন ডেস্ক : সময়ের সাহসী পরিচালক শিহাব শাহীন ‘মরীচিকা’ ওয়েব সিরিজে সফলতা পাওয়ার পর নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’নিমার্ণ করতে যাচ্ছেন। সিরিজটিতে নিশোর সঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এরই মধ্যে ছোট পর্দায় সাফল্য পেয়েছেন ফারিণ। কাজ করেছেন বেশ কিছু ওয়েব প্লাটফর্মেও। এবার নিশোর সঙ্গে হাজির হবে ‘সিন্ডিকেট’ এ।

পরিচালক জানান, তার নতুন এই সিরিজে অনেক চমক থাকবে। আপাতত নিশো ও ফারিণের নামটিই প্রকাশ করলেন।

‘সিন্ডিকেট’ নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এটি ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ। গল্পে ও চরিত্রায়ণে ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এখনকার দর্শক যা দেখতে পছন্দ করেন সেরকম অনেক আবহই থাকবে এতে। বেশ ক’জন দুর্দান্ত শিল্পীরা কাজ করবেন। আশা করছি জমজমাট একটা সিরিজ নিয়ে আসতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে।’

এ সিরিজে কাজ করা প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘ওটিটি প্লাটফর্মে কাজগুলো খুব ভালো হচ্ছে এখন। আমি যে কয়টা কাজ করেছি সেগুলোতেও ভালো সাড়া পেয়েছি। শিহাব শাহীন ভাইয়ের ‘সিন্ডিকেট’ সিরিজটিও চমৎকার হবে।’

নির্মাতা জানান, আগামী ডিসেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে ‘সিন্ডিকেট’র শুটিং।

বিএনএনিউজ/ আর আর খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী