28 C
আবহাওয়া
১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড-বাংলাদেশ: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মঙ্গলবার

নিউজিল্যান্ড-বাংলাদেশ: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মঙ্গলবার

নিউজিল্যান্ড-বাংলাদেশ

আগামীকাল মঙ্গলবার( ২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরআগে বৃষ্টির কারনে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তৃতীয় ওয়ানডের জন্য দলে ফেরানো হয়েছে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচ এ মুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী