28 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে হারুন অর রশিদ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা। নান্দাইল থানার পরিদর্শক মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হারুন অর রশিদ ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। সে পেশায় একজন কৃষি শ্রমিক ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, হারুন অর রশিদ দুপুরের খাবারের পর বাড়ির পাশে পুকুর পাড়ে বসে ছিল। এসময় বৃষ্টি সাথে হঠাৎ বজ্রপাতে হারুন অর রশিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে, বজ্রপাতে একটি রেন্ট্রি গাছের বড় একটি ডাল ফেটে চৌচির হয়ে যায়। বেশ কিছু ডালপালা পাশের জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু