22 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সোমবার আসছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা

সোমবার আসছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা


বিএনএ, ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় আগামী সোমবার আসছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
এএফপি জানায়, বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’

জানা গেছে, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।

বিএনএ// ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!