23 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে বলিনি: ফজলুর রহমান

জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে বলিনি: ফজলুর রহমান


বিএনএ,ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা আমি বলিনি। এটা বানানো হতে পারে। আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না।  পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো।

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

ফজলুর রহমান বলেন, ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াত ইসলামী ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে কোনো আপস করবো না।

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা