27 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুনকে (২৩) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে টেকনাফ আলীখালি ২৫নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছে।

নিহত আদিয়া খাতুন টেকনাফ ২৫নং ক্যাম্পের ছামসু আলমের মেয়ে।

আরও পড়ুন: ২৪তম প্রধান বিচারপতি কে এই ওবায়দুল হাসান শাহীন

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

আরও পড়ুন: শ্লীলতাহানির পর দোষারোপ করায় কিশোরীর আত্মহত্যা

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের