31.7 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - জুলাই ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ আখ্যা দিল ইরান

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ আখ্যা দিল ইরান


বিএনএ, ঢাকা: মানবাধিকার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে সমালোচনা করেছে ইরান।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তেহরানের অভিযোগ, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের এমন অবস্থান ‘অশুভকে স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ’।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ