বিএনএ, ঢাকা: রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে।
তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।
বিএনএ/ওজি
![]()

