28 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ


বিএনএ, নোয়াখালী : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হাতিয়ার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এ কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় হাতিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়।

এর সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাছ ধরার সব ট্রলারসহ ছোট নৌযানগুলোকেও নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে।
নলচিরাঘাট এলাকায় নৌপুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ইউএনও আলাউদ্দিন আরও বলেন, শুক্রবার দুপুরের পর থেকে হাতিয়ার সঙ্গে দেশের সব ধরনের নৌযান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু