30 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন টেনিস তারকা সিনার

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন টেনিস তারকা সিনার

অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন টেনিস তারকা সিনার

বিএনএ, স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ালেন ইতালিয়ান টেনিস তারকা জানিক সিনার। অলিম্পিক শুরুর এক দিন আগে সামাজিক মাধ্যম এক্স-এ নিজের সিদ্ধান্তের কথা জানান ২২ বছর বয়সী টেনিস খেলোয়াড়।

সিনার লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না”।

ফ্রান্সের প্যারিসে আজ থেকে শুরু হবে এবারের অলিম্পিক। এবারের অলিম্পিকে টেনিস হবে ক্লে কোর্টে। সেজন্য নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত করেছিলেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা সিনার। কিন্তু হুট করে ধরা পড়ে টনসিল। আর সেজন‍্যই চিকিৎসকের নির্দেশনা মেনে অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন তিনি।

সিনার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন একটি।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে পরেছিলেন শ্রেষ্টত্বের মুকুট।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি