24 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

জাপানে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

বিএনএ ডেস্ক : জাপানের কিউশু দ্বীপে একটি আগ্নেয়গিরির  অগ্ন্যুৎপাতে  জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।এমন পরিস্থিতিতে জাপান সরকার সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়া আগ্নেয়গিরিটির নাম সাকুরাজিমা। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি।

জাপান সরকারের তথ্যানুযায়ী, ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা যাচ্ছে। প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করে। এসময় আগ্নেয়গিরির মুখ থেকে কয়েক কিলোমিটার উঁচুতে পাথর ও ছাই ছড়াতে দেখা যায়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!