24 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলঙ্কাকে সাধ্যমত সহায়তা করবে চীন

শ্রীলঙ্কাকে সাধ্যমত সহায়তা করবে চীন

শ্রীলঙ্কাকে সাধ্যমত সহায়তা করবে চীন

বিএনএ, বিশ্বডেস্ক:চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছে, শ্রীলঙ্কাকে সাধ্যমত সমর্থন ও সহায়তা দেওয়া হবে । তিনি শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে‘র কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কা অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে।‘ 

শ্রীলঙ্কার কাছে চীনের অন্তত পাঁচশ‘ কোটি মার্কিন ডলার পাওনা আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ‘র দেওয়া তথ্য থেকে জানা গেছে, শ্রীলঙ্কাকে তিনশ‘ ৮০ কোটি ডলার ধার দিয়েছে ভারত। জাপানের কাছে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ কমপক্ষে সাড়ে তিনশ‘ কোটি ডলার। অন্যান্য ধনী দেশগুলো শ্রীলঙ্কার কাছে পাবে একশ‘ কোটি ডলার।

শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জনের পর এই প্রথম সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে। এর ফলে দেশটিতে গণবিক্ষোভের কারণে দেশ  ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। এরপর নতুন প্রধানমন্ত্রীও নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

তথ্যসূত্র: পার্স টুডে

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!