22 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্ক ইলেকশন কাউন্সিল চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহ

তুরস্ক ইলেকশন কাউন্সিল চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহ

ইএমএফ

বিএনএ, ঢাকা: তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসন আহমেদ ইয়ানির সাথে সাক্ষাৎ করেন ইলেকশন মনিটরিং ফোরামের(ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলি। সোমবার( ২৪ জুন ২০২৪) তুরস্কের আঙ্কারায় ইলেকশন ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে চেয়ারপারসন আহমেদ ইয়ানির বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের অনেক ভালোবাসা। বাংলাদেশের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আমি আগ্রহী।

এ সময় ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনকে উত্তরীয় পরিয়ে দেন এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। ইলেকশন মনিটরিং ফোরামের কার্যক্রমের চিত্র প্রত্যক্ষ করে তিনি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বেসরকারি এ ধরনের কোন সংগঠনকে ব্যাপক কাজ করতে আমি কম দেখেছি, আগামীতে ইএমএফ এর সাথে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের যোগাযোগ অব্যাহত থাকবে। এ সময় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন ও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবেদন উভয়ে বিনিময় করেন এবং চেয়ারপারসন আহমেদ ইয়ানির ইএমএফ চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।প্রেস বিজ্ঞপ্তি।

এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!