33 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিধিমালা অনুযায়ী নিবন্ধিত হবে সব কিন্ডারগার্টেন

বিধিমালা অনুযায়ী নিবন্ধিত হবে সব কিন্ডারগার্টেন

বিধিমালা অনুযায়ী নিবন্ধিত হবে সব কিন্ডারগার্টেন

বিএনএ, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব কিন্ডারগার্টেন (কেজি) বা বেসরকারি পর্যায়ে স্কুলকে বিধিমালা অনুযায়ী নিবন্ধনের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ফরিদ আহাম্মদ বলেন, ‘আমরা একটা টার্গেট নিয়ে কাজ করছি, বার্ষিক প্রাথমিক জরিপে দেখেছি নার্সারি, কিন্ডারগার্টেন বা বেসরকারি পর্যায়ে স্কুলের সংখ্যা একটু কমে গিয়েছিল। এ বছর ৮০০’র মতো আরও বেড়েছে, সব মিলিয়ে এখন ৪৪ হাজারের কাছাকাছি আছে। বিধিমালা জারির পর মাঠ পর্যায়ে যে কাজ করছে, সেই অনুযায়ী ইতোমধ্যে ২০ শতাংশ বেসরকারি পর্যায়ের স্কুল (কিন্ডারগার্টেন) অ্যাকাডেমিক স্বীকৃতি বা নিবন্ধনের আওতায় চলে এসেছে। মাত্র দুই তিন মাস আগেও এটা ছিল ৮-৯ শতাংশ। আমরা আশাবাদী আগামী এক বছরের মধ্যে সব বেসরকারি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোকে অ্যাকাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধনের আওতায় চলে আসবে।

তিনি আরও বলেন, ‘আবেদন করার ৩০ দিনের মধ্যে স্কুলগুলো সিদ্ধান্ত পাবে। নিবন্ধন হলে সিদ্ধান্তও পাবে, না হলেও কেন হলো না- সেই সিদ্ধান্ত পাবে তারা।’

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সালাম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত