23 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা

দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা

দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা

বিএনএ, ফেনীঃ  দাগনভূঞায় মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে প্রাক প্রাথমিক শ্রেণীর এক শিশুকে ধর্ষণের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে।

নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

শিশুটির ফুপু তোহরা আক্তার বিউটি জানান,আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়।সকালে বিদ্যালযে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এর পরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে  মরদেহজ ঝুলিয়ে রাখে।

দাগনভূঞা থানাার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না পর্যন্ত এব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!