28 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

মিরসরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

সাপের কামড়ে মহিলা মেম্বারের মৃত্যু

বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৫ জুন) সন্ধ্যায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সুফিয়া ওই বাড়ির মৃত ফিরোজ মিয়ার স্ত্রী।

সুফিয়ার ছেলে মোহাম্মদ রিপন বলেন, শুক্রবার সন্ধ্যার পর মা ঘরের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে যান। এসময় ডান পায়ের নিচে বিষাক্ত সাপ কামড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। শনিবার সকাল ১০টায় জানাযা শেষে দাফন করা হয়েছে।

১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ইউনিয়নের দক্ষিন ওয়াহেদপুর গ্রামে সুফিয়া বেগম নামে এক মহিলা সাপের কামড়ে মারা গেছে। এখন বর্ষা মৌসুমে সাপের বিচরণ বেড়ে গেছে। সবাইকে সতর্ক হয়ে চলাচল করতে হবে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী