21 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে চলমান সকল পরীক্ষা স্থগিত

কুবিতে চলমান সকল পরীক্ষা স্থগিত

বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনে নিন্দা কুবি শিক্ষক সমিতির

বিএনএ, কুবি, হাবিবুর রহমান: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবিতে) চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৫ জুন) বিকেল ৪ টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক আবু তাহের জানান, গতকাল পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ট্রেজারার স্যারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল শনিবার থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে।

তিনি বলেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।’’

গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সশরীরে সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে কেন্দ্রীয় পরীক্ষা কমিটি।

এর আগে, গত রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এদিন বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এছাড়াও কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা চলমান ছিল।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু