21 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ চট্টগ্রামের ৮ উপজেলায় এনসিপির পথসভা

আজ চট্টগ্রামের ৮ উপজেলায় এনসিপির পথসভা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ৮ উপজেলায় ৯ টি স্থানে পথসভা করছে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৫ মে) সকাল নয়টা থেকে শুরু হয়েছে এ পথসভা।

এসব পথসভাতে উপস্থিত থাকছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

চট্টগ্রামে এনসিপির মিডিয়া উইংয়ের মুখপাত্র আরাফাত আহমেদ রনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ, বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি ফুলতলে পথসভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পথসভাগুলোতে জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু